পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর গোপালপুর নদীর পাড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৫ পিচ (জুস প্যাকেট) মদ মালিক বিহীন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনে আটাপাড়া বিওপি ক্যাম্পের সদস্যরা মাদকগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত মদ গুলোর আনুমানিক মূল্য ২' লক্ষ্যের অধিক বলে জানাযায় বিজিবি সুত্রে।
আটাপাড়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহজাহান সরকার বলেন, বুধবার সকালে কয়েকজন মাদককারবারি সীমান্তের মেইন পিলার ২৮৪/০৭ সাব পিলার এলাকা অতিক্রম করে দেশের অভ্যন্তরে মাদক প্রবেশ করছে এমন গোপন সংবাদ আমাদের কাছে আসে।
এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা উৎ পেতে থাকে মাদককারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে উদ্ধারকৃত মাদকগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মাদকগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের নবনিযুক্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেলঃ মোঃ আরিফুর দৌলা (পিএসসি, জি-আর্টিলারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.