পাঁচবিবি থানার নবাগত ওসি তামরিকুল ইসলাম
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:২৫ জুলাই/২৬
জয়পুরহাটের পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তামরিকুল ইসলাম। আগের ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন বদলী হয়ে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত হলে তার স্থলাভিষিক্ত হন তিনি।
গত ২৩'জুলাই বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আশিক সাঈদ স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে জয়পুরহাট পুলিশ সুপার মহোদয় পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি) হিসেবে মোঃ তামরিকুল ইসলামকে পদায়ন করেন। তিনি ইতিপূর্বে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে দ্বায়িত্ব পালন করেন।
গত শুক্রবার সন্ধ্যায় পাঁচবিবি থানার নবাগত ওসি মোঃ তামরিকুল ইসলাম দ্বায়িত্ব গ্রহণ করেন। উপজেলাবাসীর জানমাল রক্ষায় চুরি ছিনতাই, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বন্ধে সবাইকে নিয়ে কাজ করতে চায় তিনি। তবে এসব বন্ধ করা পুলিশের একার পক্ষে সম্ভব নয় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন ব্যক্তিদের এ কাজে এগিয়ে আস্তে হবে বলে জানায় ওসি তামরিকুল ইসলাম। পুলিশের এ কর্মকর্তা নীলফামারী জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.