পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রেজাউল করিম কিনার হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে পাঁচবিবি স্টেশনের পূর্বপাশ থেকে বিক্ষোভ মিছিলিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে তিনমাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার, কোতোয়ালি থানা পুলিশের অভিযান
পাঁচবিবি থানা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশে বক্তারা বলেন, কিনার হত্যাকারীকে অতি দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, হত্যাকারীতে দ্রুত গ্রেপ্তার না করলে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন চেয়ারম্যান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপি'র সাবেক সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান,
ধরঞ্জী ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা হারুনুর রশিদ সজল ও কুসুম্বা ইউনিয়ন বিএনপি'র নেতা মোঃ শামিম হোসেন সহ অনেকেই।
গত বুধবার পাঁচবিবি পল্লীবিদ্যুৎ অফিসের সামনে কিনাকে গাছের ডাল দিয়ে এলোপাথাড়ি মারপিট করে উপজেলার বীরনগরের কামালের ছেলে আরিফ। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কিনা মারা যায়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.