*পাঁচবিবিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪৮টি নিষিদ্ধ চায়না কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট*
*পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি — ইমরুল কায়েস*
জয়পুরহাটের পাঁচবিবিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি নিষিদ্ধ মাছ ধরার ৪৮টি চায়না কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
৬ সেপ্টেম্বর রোববার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি এবং থানার কর্মকর্তাবৃদু।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.