পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ স্কাউটস কাব কার্নিভালের শুভ উদ্বোধন করা হয়েছে। স্কাউট কাব প্রাথমিক বিভাগের আয়োজনে কার্নিভাল-২৫ সোমবার সকালে পাঁচবিবি পৌর শহরের লতীহাটি দারুল ইসলাহ একাডেমী মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী স্কাউট দলের সদস্যরা।
আরও পড়ুনঃ গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত
অনুষ্ঠানে অংশগ্রহণকরা কাব স্কাউটরা বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন, কুইজ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতায় বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম হবে। স্কাউটিং একজন শিশুকে সমাজে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক”। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগাতে কার্যকর ভূমিকা রাখবে বলেন, প্রধান অতিথি ইউএনও মহোদয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.