নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ ঢাকা মহানগর উত্তর তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির সদস্য, তরুণ সমাজসেবক এবং ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রিপন ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব, যা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ ও শান্তির বার্তা। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ সকল ভেদাভেদ ভুলে দেশবাসীর মাঝে ছড়িয়ে পড়বে। রিপন ইসলাম তার বার্তায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকেও দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। একইসঙ্গে তিনি ৫৩ নং ওয়ার্ডবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আরও বলেন, “আমি সবসময় ৫৩ নং ওয়ার্ডবাসীর পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও তাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নসহ একটি আধুনিক ও স্মার্ট ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।” আগামীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য নিজের আগ্রহ প্রকাশ করে রিপন ইসলাম বলেন, “ওয়ার্ডবাসীর ভালোবাসা, সমর্থন ও দোয়া পেলে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচিত হলে একটি আধুনিক, ডিজিটাল ও স্মার্ট ওয়ার্ড উপহার দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি উন্নত, নিরাপদ ও বসবাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। এ সময় তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। শেষে তিনি দেশবাসীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আসুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.