পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত!
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
১ সেপ্টেম্বর, ২০২৬
কক্সবাজারের শরণার্থী শিবিরের নিরাপত্তাবেষ্টনী এড়িয়ে পঞ্চগড়ের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় দুই রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার টিটিপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। সীমান্ত অতিক্রমের ঠিক শেষ মুহূর্তে বিজিবির সতর্ক টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মো. এনায়েতুল্লাহ (২৩) ও তাঁর স্ত্রী মোছা. জাইনুব বিবি (২১)। আটক অন্য দম্পতি হলেন ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মো. এনামুল হাসান (২৩) ও তাঁর স্ত্রী মোছা. নুর কলিমা (২০)।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের ৭৪২/৪ এস নম্বর পিলার থেকে আনুমানিক ৬০০ গজ ভেতরের টিটিপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুই দম্পতিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা জানান, কক্সবাজারের ক্যাম্প থেকে তাঁদের পঞ্চগড়ে আনা হয়েছিল অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করিয়ে ভারতে পাঠানোর উদ্দেশ্যে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক চার রোহিঙ্গাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, বিজিবি চারজন রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.