পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট
০১৭১৭৭৭৬৯৭২
রবিবার (২২ নভেম্বর) সকালের দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের চটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন- বোদা উপজেলার বগদুলঝুলা নুরপাড়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. রাশেদ (২৬) এবং একই গ্রামের শাহ আলমের ছেলে মো. বোরহান (১৭)।
নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়শশী বিওপির হাবিলদার মো. মমিনুর রহমানের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল সীমান্তের মেইন পিলার ৭৭৬ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চটিপাড়া এলাকায় অবস্থান নেয়গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো এই অভিযানকালে সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে অভিনব কায়দায় লুকানো মাদক পাওয়া যায়। আটক ব্যক্তিরা তাদের কোমরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে এবং সঙ্গে থাকা মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে এসব ট্যাপেন্টাডল ট্যাবলেট পাচারের চেষ্টা করছিলেন।
এ সময় তাদের কাছ থেকে ৬৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ছাড়াও একটি পুরাতন পালসার মোটরসাইকেল, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল, একটি ম্যাক্সিমাম বাটন মোবাইল এবং দুটি গ্রামীণ সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.