
( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা
নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ ও খলিল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। নিহতরা হলেন— উপজেলার বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া। তারা সবাই বড়কুলা এলাকার বাসিন্দা।
ঘটনার পরপরই নড়াইল সদর আর্মি ক্যাম্পের সেনাসদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
নিহতদের স্বজনদের মধ্যে ক্ষোভ ও শোকের ছাপ দেখা গেছে। যে কোনো সময় পুনরায় সংঘর্ষের আশঙ্কা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় প্রশাসন বলছে, সহিংসতা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.