নেত্রকোনায় তিন মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক ষটাফ রিপোটার
আজ বুধবার (১৫ এপ্রিল) মদন ও খালিয়াজুরী থেকে ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন মদন উপজেলার দশআশি গ্রামের পলাশ মিয়া (৩৭), কেন্দুয়া উপজেলার শাগলী গ্রামের টিটু মিয়া (৩৫) ও খালিয়াজুরী উপজেলার রানীচাপুর গ্রামের মো. মাসুদ মিয়া (৪৫)।
সূত্রে জানা গেছে, আজ দুপুরে মদন উপজেলার দশআশি গ্রামে অভিযান চালিয়ে পলাশ ও টিটুকে মাদক সেবনরত অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাঁদের ৮০০ টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড ও ৮০০ টাকা করে জরিমানা করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে খালিয়াজুরী উপজেলার রানীচাপুর গ্রামে অভিযান চালিয়ে মাসুদ মিয়াকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবন করার কথা স্বীকার করেন মাসুদ। পরে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীম।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন এই তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত মাসুদকে আগামীকাল সকালে কারাগারে পাঠানো হবে।
মোঃ আরিফুল ইসলাম মুরাদ,নেএকোনা জেলা
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.