নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বিতর্ক, বিজ্ঞান, ল্যাঙ্গুয়েজ ও কালচারাল ক্লাবের উদ্বোধন অনুষ্ঠিত
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,,,,
আজ ০৪ আগস্ট ২০২৬ তারিখে নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে বিতর্ক, বিজ্ঞান, ল্যাঙ্গুয়েজ ও কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার মুশফিকুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নেত্রকোণা; জনাব আব্দুল্লাহ্ আল বাকিউল বারী, উপজেলা নির্বাহী অফিসার, নেত্রকোণা সদর; এবং জনাব জাহাঙ্গীর কবীর আহাম্মদ, জেলা শিক্ষা অফিসার, নেত্রকোণা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নেত্রকোণা। সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ লুৎফুর হায়দার ফকির, অধ্যক্ষ, নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীরা প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা, উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, ভাষাগত দক্ষতা উন্নয়নে কথোপকথনভিত্তিক কার্যক্রম এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এসব ক্লাবের কার্যক্রম নিয়মিত ও কার্যকরভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব খন্দকার মুশফিকুর রহমান বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফল করলেই হবে না; তাদের হতে হবে চিন্তাশীল, উদ্ভাবনী, যুক্তিনির্ভর এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক। তিনি বিতর্ক, বিজ্ঞান, ল্যাঙ্গুয়েজ ও কালচারাল ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং এসব ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও ব্যক্তিত্ব বিকাশের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রচারে: জেলা প্রশাসন মিডিয়া সেল।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.