নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে `ভিসা ও থাই লটারি` প্রতারক চক্রের ০২ (দুই) জন সক্রিয় সদস্য গ্রেফতার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
[18 JUN 2026]
গত ইং- ১৭/০৬/২০২৬ খ্রিঃ তারিখ মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করিয়া নীলফামারীর সৈয়দপুর থানাধীন চিনির মসজিদ, ইসলামবাগ এলাকা হইতে ১। মোঃ হোসেন রকি (২৫), পিতা-মোঃ সাব্বির হোসেন, সাং-চিনি মসজিদ, ইসলামবাগ, সৈয়দপুর পৌরসভা, ২। মোঃ সাহেব হোসেন (২৩), পিতা-মৃত শামীম হোসেন, সাং-উত্তরা আবাসন ঢেলাপীর, ১নং ওয়ার্ড, সৈয়দপুর পৌরসভা, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারীদ্বয়কে আটক করা হয়। বিধি মোতাবেক তল্লাশীকালে আসামীদ্বয়ের হেফাজত হইতে ০৪ (চার)টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ০১ (এক) টি কম্পিউটার এর হার্ড ড্রাইভ উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে মোবাইল ফোনগুলো ও কম্পিউটার পর্যালোচনায় ভিসা ও থাই লটারী সংক্রান্তে জালিয়াতির উদ্দেশ্যে এডিটকৃত কাগজপত্র সহ প্রতারনার উদ্দেশ্যে তৈরীকৃত বিভিন্ন আলামত সহ ভুয়া বিদেশী নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনকৃত Whatsapp, Imo, Imo beta, Imo HD এ্যাকাউন্ট এবং অনলাইন কেসিনো/জুয়া খেলার অ্যাপস পরিলক্ষিত হয় যেগুলো ব্যবহার করিয়া আসামীরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন ব্যক্তিকে প্রতারনা পূর্বক টাকা গ্রহন করে আসিতেছে।
গৃহিত ব্যবস্থা ঃ- ধৃত আসামির বিরুদ্ধে সৈয়দপুর থানার মামলা নং-২২, তারিখ-১৮/০৬/২০২৬ খ্রিঃ, জিআর নং-১৬৮/২০২৬, ধারা- সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২) ধারায় মামলা রুজু পরবর্তী আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হইয়াছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.