"নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২(বাইশ) পুড়িয়া অবৈধ মাদকদ্রব্য হিরোইন ০১ জন মাদক কারবারী গ্রেফতার"
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
সম্মানিত পুলিশ সুপার নীলফামারী জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ.বি.এম ফয়জুল ইসলামের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ,ডিবি পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃআবু ইকবাল পাসা ও এসআই(নিঃ) ইমরান আলী নেতৃত্বে ২৯.১১.২০২৬ খ্রি. তারিখে জেলা গোয়েন্দা শাখা নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জলঢাকা থানাধীন ১১ নং কৈমারী ইউনিয়ন পরিষদের পূর্ব দিকে মোঃ রাসেল ইসলাম (২৬) চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপরে হইতে আসামী ১। মোঃ বদরুল (৩৭), পিতা- মৃত আব্দুল গফুর,মাতা -মৃত বদিউন্নেছা, সাং-দিঘীরপাড়া, ওয়ার্ড-০৫, কৈমারী ইউনিয়ন থানা-জলঢাকা, জেলা-নীলফামারীকে আটক করে। বিধি মোতাবেক তল্লাশী করে ধৃত আসামীর হেফাজত হইতে ২২ (বাইশ) পুড়িয়া অবৈধ মাদকদ্রব্য হিরোইন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.