নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ (আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার।
আরমান হোসেন র।জু
[01 OCTOBER 2026]
ঘটনার বিবরণ: ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই যে, গত ইং- ৩০/০৯/২০২৬ খ্রিঃ তারিখ মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ (সাময়িক দায়িত্বে) এসআই(নিঃ) মোঃ সোহারাব হোসেন এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করিয়া নীলফামারী সদর থানাধীন পঞ্চপুকুর বাজারস্থ মিলের পাড় চৌপথি জনৈক জিয়া মেম্বার এর ছ-মিলের সামনে হইতে আসামী ১। মোঃ আলিমুদ্দিন (৫৩) পিতা- মৃত হানিফ মিস্ত্রি সাং-ডাক বাংলা সড়ক, ৮নং ওয়ার্ড, নীলফামারী পৌরসভা ২। মোঃ সাফায়াত হোসেন শামীম(৩৪) পিতা- মোঃ খয়রাত হোসেন সরকার স্থায়ী সাং- গোড়গ্রাম কীর্ত্তনিয়াপাড়া, গোড়গ্রাম ইউপি, এপি সাং- মাস্টারপাড়া (কাজী সাইফুল্লাহ এর বাসার ভাড়াটিয়া) উভয় থানা ও জেলা- নীলফামারীদ্বয়কে আটক করা হয়। বিধি মোতাবেক আটককৃত আসামীদ্বয় এর হেফাজত হইতে ৮০ (আশি) পিস হালকা কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি Hero Splendor+ ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর অনুমান মূল্য ৩২,০০০/- (বত্রিশ হাজার) টাকা মাত্র।
গৃহিত ব্যবস্থাঃ- এ সংক্রান্তে নীলফামারী সদর থানার মামলা নং-০২, তারিখ-০১/১০/২০২৬ খ্রিঃ, জিআর নং-৩৮৯/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ রুজু পরবর্তী আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.