নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
৩০ আগস্ট, ২০২৬
নীলফামারীর কিশোরগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুষনা মোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোর্শেদুল ইসলাম একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে শিশুটি তার নানির বাড়িতে একা খেলাধুলা করছিল। এ সময় তাকে একাকী পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালান মোর্শেদুল। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মোর্শেদুলকে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, চার বছরের শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.