নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, পাসপোর্ট ও মাইক্রোবাস জব্দ
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
৫ সেপ্টেম্বর,২০২৬
নীলফামারীর কিশোরগঞ্জে জাল ভিসা প্রদান ও অনলাইন জুয়া চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি পাসপোর্ট, চারটি মোবাইল ফোন এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পানিয়াল পুকুর মুক্তা হিমাগারের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—সাহাবুল ইসলাম (২৪) – আব্দুর রশিদের ছেলে (নিতাই ইউনিয়ন) সাজু মিয়া (২৮) – মোখলেছুর রহমানের ছেলে (নিতাই ইউনিয়ন) আজিনুর রহমান (২৪) – মেচকার আলীর ছেলে (নিতাই ইউনিয়ন) ইলিয়াছ মিয়া (২৪) – এমলাক হোসেনের ছেলে (নিতাই ইউনিয়ন)
সজীব মিয়া (২৬) – কালা মামুদের ছেলে (দক্ষিণ রাজীব এলাকা) সাফিউল ইসলাম (২৬) – আজিজুল ইসলামের ছেলে (মুশাঝাড়পাড়া এলাকা)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের ভূয়া ও জাল ভিসা তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।
ঘটনার দিন (শুক্রবার) চক্রের সদস্যরা যশোর থেকে দুই ব্যক্তিকে অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের পাসপোর্ট সংগ্রহ করে। পরবর্তীতে পাসপোর্ট দুটি নিয়ে তারা মাইক্রোবাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার ভোরে পানিয়াল পুকুর মুক্তা হিমাগারের সামনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাইক্রোবাসটির গতিরোধ করে তল্লাশি চালায়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ২টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন ও ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, আটককৃতদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো পরীক্ষা করে ভিসা প্রতারণা ও অবৈধ অনলাইন জুয়া খেলার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.