
নিজস্ব প্রতিবেদক,
দেশের বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কথিত “ভাগাভাগির ভোট পদ্ধতি”র তীব্র সমালোচনা করেছেন সাংবাদিক ও বাংলাদেশ সর্বজনীন দলের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম। তিনি অভিযোগ করে বলেন, ড. ইউনুস সরকার বিগত সরকারের “নির্বাচনী রোডেই” হাঁটছেন এবং গণতন্ত্রের নামে প্রহসনমূলক নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।
এক বিবৃতিতে আবুল হাসেম বলেন, “কাউকে নির্বাচন থেকে বাহিরে রাখার কোন অধিকার আপনার নেই। জনগণের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দিন — নয়তো সুযোগ আর পাবেন না। দেশের মানুষ রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কিন্তু তাদের ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।”
তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশন আগের সরকারের পথে চলছে। এমন অন্যায় পদ্ধতি চলতে থাকলে জনগণকে রাজপথে নামতে বাধ্য করবেন আপনারাই। হনুমানের পাঞ্জায় আগুন লাগানোর মতো বিপজ্জনক কাজ থেকে বিরত থাকুন।”
আবুল হাসেম আরও দাবি করেন, নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে অনেক রাজনৈতিক দলকে, বিশেষত অনিবন্ধিত দলগুলোকে। তিনি বলেন, “আমি জোর দাবি জানাই — সকল অনিবন্ধিত রাজনৈতিক দলকে তাদের নিজ প্রতীকে নির্বাচন করার সুযোগ দিন। জনগণই সিদ্ধান্ত নেবে, কার মার্কা তারা পছন্দ করবে।”
চেয়ারম্যান হাসেম কঠোর ভাষায় বলেন, “আপনার বিতর্কিত উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ করুন। যারা অন্যের ঘর দখলের স্বপ্ন দেখে, তারাও যেন জনগণের সামনে তাদের সম্পদের বিবরণ দেয়। হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি — এসব অপরাধেরও হিসাব দিতে হবে। আমার মামলা এখনো শেষ হয়নি, তাই আপনারাও দায় এড়াতে পারবেন না।”
তিনি আরও বলেন, “আপনারা ভূল ট্রেনে উঠেছেন। মনে রাখবেন, জনগণ আর সুযোগ দেবে না। আমরা মরতে প্রস্তুত, তবে অধিকার আদায় করবই।”
আবুল হাসেমের এই বক্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি স্পষ্ট করে দেন, বাংলাদেশ সর্বজনীন দল গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটাধিকারের আন্দোলনে শেষ পর্যন্ত মাঠে থাকবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.