বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Headline :
সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত *সারাদেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন- ‘বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম’-এর হুঁশিয়ারি* *আইন-প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ, অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের ডাক* Hacked by CoupDeGrace গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান কালীগঞ্জে সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি কালীগঞ্জে জমকালো আয়োজনে সেন্ট মেরী’স গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন । কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নিকাহ রেজিস্ট্রারদের এলাকা কর্তন না করার দাবি জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের

Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ঢাকা প্রতিনিধি:আরমান খান অপু 

নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র (এলাকা) কর্তন না করে নিয়োগকালীন ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক অধিক্ষেত্র অবসর গ্রহণ পর্যন্ত বহাল রাখার দাবি জানিয়েছে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোট। একই সঙ্গে নিকাহ রেজিস্ট্রারদের সন্তানদের অগ্রাধিকারভিত্তিক নিয়োগের বিদ্যমান বিধানকে সরাসরি নিয়োগের আইনে পরিণত করারও দাবি জানানো হয়েছে।
শনিবার ঢাকার তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স লাউঞ্জে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোট আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, অতীতে রাজনৈতিক প্রভাব, ডিও লেটার ও বিভিন্ন তদবিরের মাধ্যমে অনেক ইউনিয়ন বিভক্ত করে নতুন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে অনেক নিকাহ রেজিস্ট্রারের আয়-রোজগার কমে গিয়ে তারা আর্থিক সংকটে পড়েছেন। তারা অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আলেম-ওলামাদের হয়রানি করা হয়েছে এবং তাদের সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছে।
বক্তারা আরও বলেন, নাগরিকদের বিদ্যমান অধিকার সংরক্ষণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব। তাই বর্তমান সরকারের কাছে তাদের প্রত্যাশা, নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র কর্তন না করে নিয়োগকালীন এলাকা অবসর গ্রহণ পর্যন্ত বহাল রাখার বিধান করা হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের আহ্বায়ক ও পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ড. এ.এস.এম. কাদের কিবরিয়া। এতে বক্তব্য দেন সংগঠনের মুখপাত্র কাজী ছাব্বীর, সদস্য সচিব কাজী মোজাম্মেল হোসাইন, যুগ্ম আহ্বায়ক কাজী সৈয়দ মো. আবু ছাইদ, কাজী মাছিহুর রহমান, সমন্বয়ক কাজী মহিউদ্দিন সাদেক, কাজী মেহেদী হাসান নোমান, কাজী হাফেজ আব্দুজ জাহের, কাজী শামছুদ্দিন, কাজী জসিম উদ্দিন মীর, কাজী ফুয়াদুল ইসলাম ফুয়াদ, কাজী আবুল বাশার, কাজী মাহমুদুল হাসান ফুয়াদ, কাজী আব্দুর রহমানসহ জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের অন্যান্য নেতৃবৃন্দ।


More News Of This Category