নিউ ইয়র্কের বিলাসবহুল জীবন ছেড়ে নিজ জেলার ঠাকুরগাও মেয়র প্রার্থী হতে চান আনছারুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক :
আমেরিকার নিউ ইয়র্কের একটি অভিজাত এলাকায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত মো:আনছারুল ইসলাম সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে তিনি তার বিলাসবহুল জীবন ছেড়ে বাংলাদেশে নিজ জেলা ঠাকুরগাও পীরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হতে চান। এই সিদ্ধান্তটি তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত দেয়, যেখানে তিনি দেশের উন্নয়ন এবং জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান, মুঠো ফোনে আজকের জনকথার নির্বাহী সম্পাদক আশিক খান নিতু কে জানিয়েছেন।
ইয়র্কে দীর্ঘ ১৫ বছর থেকে জীবনযাপন করছেন, একজন সফল ব্যবসায়ী। সেখানে তার একটি প্রতিষ্ঠিত ব্যবসা রয়েছে এবং তিনি একটি আরামদায়ক জীবনযাপন করছেন। তবে, ব্যক্তিগত জীবনের এই সাফল্য তাকে সন্তুষ্ট করতে পারেনি। তিনি দেশের জন্য কিছু করার নিয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন, এবং তিনি মনে করেন উত্তরবঙ্গে ব্যাপক পরিচিত উনার, North Bangla Rapper Ansar Repar(A63) নামে পরিচিত লাভ করেছেন। সম্প্রতি বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করেছেন ঠাকুরগাও জেলার রাজনীতি চিকিৎসা শিক্ষা ও বাসস্থান নিয়ে অনেক কাজ দৃশ্যমান রয়েছে।
আনছারুল ইসলাম তার মেয়র পদপ্রার্থিতার মাধ্যমে কয়েকটি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছেন: পীরগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হলে পৌরবাসীর জন্য যা যা করবেন :
নির্বাচনী ইস্তেহার :
1. পীরগঞ্জ পৌর শহরের আওতাধীন সকল রাস্তাঘাট এবং বাজার নির্বাচিত হওয়ার 45 দিনের মধ্যেই ময়লা - আবর্জনা মুক্ত করবেন।
2. পীরগঞ্জ পৌর শহরের আওতাধীন সকল ড্রেনেজ এবং শুয়িং সিস্টেম 45 দিনের দিনের মধ্যেই পরিষ্কার করে ময়লা - আবর্জনা মুক্ত করবেন যেন পানি চলাচলে বাধাগ্রস্ত না হয়।
3. পীরগঞ্জ কলেজ বাজারটির পরিতেক্ত সকল ময়লা আবর্জনা প্রতিদিন অথাৎ দুইবার পরিষ্কার করে পৌর শহরের বাহিরে পীরবেশ বান্ধব নিদিষ্ট জায়গায় খাল খনন করে ফালানোর ব্যবস্থা করবেন।
5. পীরগঞ্জে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সটি প্রতিসপ্তাহে পৌরসভার অর্থায়নে পরিষ্কার করে দিবেন এবং সেটা হবে এক্সটা ক্লিনিং।
6. পীরগঞ্জের মিনি স্টোডিয়াম সংলগ্ন পুকুরটির 180 দিনের মধ্যেই পুনরায় খনন করে মেশিন দিয়ে পানি ভরাট করে মাছ এবং কুমির চাষের ব্যবস্থা করবেন।
7. পীরগঞ্জ পৌরশহরের ভিতরের ঝুকিপূর্ণ সকল বেওয়ারিশ কুকুরের জন্য আলাদা একটা সেল্টারের ব্যবস্থা করা হবে যেইখানে তাদের জন্য খাবার এবং চিকিৎসার ব্যবস্থা করা হবে।
8. পীরগঞ্জ পৌরবাসির স্বাস্থ্যের কথা বিবেচনা করে প্রায় 50 কৌটি টাকা ব্যয়ে একটা পীরগঞ্জ ন্যাশনাল জিমাগার নির্মাণ করা হবে। 9. পীরগঞ্জ পৌরশহরের ভিতরে সকল দোকানে এবং ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করা হবে।
10. পীরগঞ্জ পৌরশহরের ভিতরের 15 প্লাস সিটিং বিশিষ্ট সকল ভাতের হোটেলে বাথরুম ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে।
11. পীরগঞ্জের পৌরশহরের যানজট নিরসনের জন্য রাশ আওয়ারে নিদিষ্ট গাড়ির উপর রেস্ট্রিকশন করা হবে অথাৎ ওই সময়ে ওই সকল যানবাহন পীরগঞ্জের পশ্চিম চৌরাস্তার উপর চলাফেরা করতে পারবে না।
12. পীরগঞ্জ পৌরশহরের ভিতরে সকল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বুল্ডেজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হবে কারণ ঐগুলা GPA :5 এর নামে শয়তানের আলাপ।
13. পীরগঞ্জ পৌরশহরের ভিতরে সকল ধরনের রাজনৈতিক পোস্টার, ব্যানার, লিখন, এবং সকল ধরনের ব্যবসায়ীক অ্যাডভারটাইজ তুলে দেওয়া হবে / মুছে দেওয়া হবে এবং আমি পৌরমেয়র থাকা অবস্থায় সকল ধরনের পোস্টারের উপর রেস্ট্রিকশন করা হবে তবে জন সচেতনতামূলক পোস্টার লাগানো যাবে এবং তার জন্য পৌরসভাকে মিনিমাম 2 লক্ষ টাকা ফ্রি প্রদান করতে হবে এবং তা হবে শর্ত সাপেক্ষে
14. পীরগঞ্জ পৌরশহরের ভিতরে কোনো ধরনের রাজনৈতিক মিছিল,মিটিং, পথসভা করতে গেলে মিনিমাম 2 লক্ষ টাকা ফি পৌরসভার অনুকূল পেইমেন্ট করতে হবে এবং নিদিষ্ট শর্ত সাপেক্ষে তা অনুমোদন দেওয়া হবে।
15. পীরগঞ্জ পৌরশহরের ভিতরে কোনো যানবাহনের উপর চাঁদা নেওয়া হবে না।
16. পীরগঞ্জ পৌরশহরটিকে" Go Green " করা জন্য 20 হাজার বিভিন্ন ধরণের বৃক্ষ রোপন করা হবে।
16. পীরগঞ্জ পৌরশহরের ভিতরের সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মদ্রাসা সর্বদা মনিটরিং করা হবে।
17. পীরগঞ্জ পৌরশহরকে জিরো টলারেন্স মাদক অথাৎ মাদক মুক্ত করা হবে।
18. পীরগঞ্জ পৌরসভার সকল আয় - খরচ হিসাব বাৎসরিক মিটিং করে জনসম্মুখে প্রকাশ করা হবে এমনকি আমি যুদি দুর্নীতি করে থাকি এবং কি পরিমান দুর্নীতি করেছি তাও জনসম্মুখে প্রকাশ করা হবে এবং তা হবে।
আনছারুল ইসলামের এই সিদ্ধান্তে স্থানীয় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই তার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, বিশেষ করে যুব সমাজ। তারা মনে করছেন, আনছারুলের আন্তর্জাতিক অভিজ্ঞতা তাদের জন্য একটি নতুন সুযোগ এনে দিতে পারে। অন্যদিকে, কিছু প্রবীণ নাগরিক তার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন।
আনছারুল ইসলামের এই উদ্যোগ শুধু তার ব্যক্তিগত জীবনের পরিবর্তন নয়, বরং দেশের উন্নয়নেও একটি নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা বহন করে। তিনি যদি নির্বাচনে জয়ী হন, তাহলে তার নেতৃত্বে উপজেলা পীরগঞ্জ শহরটি একটি নতুন রোলমডেল দৃষ্টিভঙ্গি ও পরিবর্তনের সাক্ষী হতে পারে।
আনছারুল ইসলাম তার রাজনৈতিক যাত্রা শুরু করতে প্রস্তুত, এবং নিজের দল উত্তরবঙ্গ তৃনমুল পার্টি নামে দলটি থেকে মেয়র হিসেবে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারনা চালাতে
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.