*নিউজ: এক নজরে মোঃ আবুল হাসেম*
*কুমিল্লা থেকে নিজস্ব প্রতিবেদক:*
সামাজিক, মানবিক, ব্যবসায়িক, রাজনৈতিক ও সাংবাদিকতায় একসঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মোঃ আবুল হাসেম। তিনি দৈনিক বাংলার সংবাদের প্রকাশক ও সম্পাদক, ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিল (ICIC) এর চেয়ারম্যান, দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব, বাংলাদেশ মুক্তি পার্টির চেয়ারম্যান, জাতীয় ঐক্য জোটের আহ্বায়ক, স্মার্ট বাজার লিমিটেডের চেয়ারম্যান এবং স্মার্ট হেলথ প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
*জন্ম ও শৈশব*
মোঃ আবুল হাসেম ১৯৭৪ সালের ১০ই জুলাই কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ৩নং হাসনাবাদ ইউনিয়নের হাসনাবাদ মসজিদ বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে জড়িয়ে নেন।
*সামাজিক ও মানবিক কার্যক্রম*
একনাগাড়ে নিজ এলাকাসহ সারাদেশে অসংখ্য সামাজিক, মানবিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হাসনাবাদ যুব সংঘ, হাসনাবাদ সামাজিক ফোরাম, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বেকারত্ব দূর করা ও দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা।
বিভিন্ন দুর্যোগের মুহূর্তে মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তিনি দেশের সার্বিক উন্নয়নে অসংখ্য অবদান রেখেছেন।
*নেতৃত্ব ও স্বপ্ন*
এক কথায় তিনি সামাজিক, মানবিক, ব্যবসায়িক, রাজনৈতিক ও সাংবাদিক হিসেবে যোগ্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার দক্ষতায় অনেক মানুষের জীবন বদলে গেছে। বর্তমানে দেশের অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে তিনি সরকারের সহযোগী হয়ে কাজ করে যাচ্ছেন।
এ প্রসঙ্গে মোঃ আবুল হাসেম বলেন, *“সরকার আমাকে সহায়তা করলে ৩৫ সালের মধ্যে দেশের বেকারত্ব ও দুর্নীতি শূন্য কোটায় নামিয়ে আনতে সক্ষম হবো।”*
স্থানীয়দের মতে, হাসনাবাদ থেকে শুরু হওয়া এই পথচলা এখন সারাদেশের মানুষের আশা-ভরসার জায়গায় পরিণত হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.