
হাকিকল ইসলাম খোকন,বাপসনিউজঃ আন্তর্জাতিক গণহত্যার শিকারদের স্মরণ ও গণহত্যার মত জঘন্য বর্বরতা প্রতিরোধ দিবস’ উপলক্ষে গত রোববার ,৭ ডিসেম্বর ২০২৫,সন্ধ্যায় নিউইয়র্কে ‘জেনোসাইড একাত্তর ফাউন্ডেশন ইউএসএ”র সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশে চলমান অরাজক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সকল প্রবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বলেন, গত ১৫ মাসের বর্বতার পরিপ্রেক্ষিতে আমার ভীষণ ভয় হচ্ছে যে, ওরা আওয়ামী লীগের কারাবন্দি নেতাদেরকেও পঁচাত্তরের ৩ নভেম্বরের মত শেষ করে দিতে পারে। তাই সকলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি আরো বেশী সরব-সোচ্চার হবার জন্যে। আওয়ামী লীগ কী দোষ, করেছে, কী ভালো করেছে-সেগুলো বাদ দিয়ে দেশটাকে আমাদের বাঁচাতে হবে। এদেশ আমাদের। একসময় তলানীতে ছিলাম। তারপর শেখ হাসিনা এটাকে সম্ভাবনাময় দেশ, ল্যান্ড অব ভাইব্রেন্ট, ল্যান্ড অব অপচ্যুনিটিতে পরিণত করেছিলেন। এখোন আমরা আবার নীচের দিকে ধাবিতে হয়েছি। তাই এই দেশটাকে বাঁচাতে হবে। আজকের এই বিশেষ দিনে এবং দেশে যাতে আরেকটি গণহত্যা না হয়, এই যে একটা, বর্তমানের মব কালচার তৈরী হচ্ছে, আমার তাতে ভয় হয়, এই মব কালচার হ্যাভ টু বি রিপ্লেস। বাংলাদেশে এত সুন্দর, ভ্যাল্যুজ প্রিন্সিপল ছিল, একটি প্রগেসিভ কান্ট্রি হিসেবে আমরা দুনিয়াতে মাথা উঁচু করে রেখেছিলা। এখোন একটা মব কালচারারে আমরা জিহাদি দেশে পরিণত হয়েছি। এটা আমাদের সকলের জন্যেই আতংকের।
ড. মোমেন উল্লেখ করেন, কথিত ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষমতা গ্রহণকারিদের কারণে বাংলাদেশ আবারো তলাবিহীন ঝুরিতে পরিণত হয়েছে। দুই শতাধিক কল-কারখানা বন্ধ হওয়ায় ৩০ লাখের অধিক শ্রমিক বেকার হয়েছেন-যার ৮০% হলেন নারী। তিনি উল্লেখ করেন যে, শেখ হাসিনার সরকার দারিদ্রসীমার নীচে বসবাসকারি মানুষের সংখ্যা কমিয়ে ২২% এ এনেছিলেন। তা এখোন বেড়ে ৩০% এর কাছাকাছি এসেছে। এমন অব্যবস্থাপনা চলতে দিলে বাংলাদেশ আবারো ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।খবর আইবিএননিউজ ।
‘জেনোসাইড একাত্তর ফাউন্ডেশন ইউএসএ”র প্রতিষ্ঠাতা ও সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এবং কলামিস্ট ড. প্রদীপ করের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু এই সমাবেশে বাংলাদেশে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত গঠনের প্রেক্ষাপট এবং সেই আদালতে বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক‘ বিচারের নামে যে প্রহসন চলছে’ তা বিস্তারিতভাবে উপস্থাপন করেন সেমিনারের অন্যতম বিশেষ অতিথি ঐ আদালতের সাবেক প্রসিকিউটর এডভোকেট সাইফুল ইসলাম অমর। তিনি বলেন, ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের বিচারের জন্যে গঠিত হয় এই আদালত। জাতীয় সংসদের সংশোধন ব্যতিত কারো বিশেষ আদেশে সেই আদালতে একাত্তরের নির্দিষ্ট সময়ের আগে-পরের কোন অপরাধের বিচারের এখতিয়ার এ আদালতের নেই। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সাবেক সহকারি এটর্নী জেনারেল এডভোকেট রকিবউদ্দিন মন্টু ,প্রবীন সাংবাদিক এম ফজলুর রহমান, চিত্রশিল্পী ড.ওবায়েদ উললাহ মামুন,এডভোকেট জাকির হোসেন মিয়া ,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,কবি হাসান আল আবদুললাহ,আওয়ামী লীগনেতা আকতার হোসেন,শেখ হাসিনা মনচের সভাপতি জালাল উদদীন জলিল,নিউইয়ক সিচি আওয়ামী লীগের যুগন সাধারস সম্পাদক এম বিললাহ,যুক্তরাষ্ট্র স্রমিক লীগের সাধারন সম্পাদক জুয়েল আহমেদ ও শহিদুল ইসলাম প্রমুখ। সেমিনারে বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা রমেশ চন্দ্র নাথ , লেখক অধ্যাপক হুসনে আরা,আইনজীবি নেতা এডভোকেট মোরসেদা জামান,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লেখক এমএ করিম জাহাংগীর, বীর মুক্তিযোদ্ধা ও লেখক সাইদুর রহমান সাঈদ,আওয়ামী লীগনেতা শাখাএয়াত আলী,আওঋামী লীগনেতা ও শেখ হাসিনা মনচের সাধারন সম্পাদক কায়কোবাদ খান,আওযামী লীগনেতা একে চৌধুরীসহ আরো অনেকে ।সকলেই সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথিত এই আদালতে যে রায় ঘোষণা করা হয়েছে তা বিচারের নামে তামাশা। ফরমায়েসি বিচার হিসেবে ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো চিহ্নিত করেছে।
হোস্ট সংগঠনের অন্যতম নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড…
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.