হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো অল কাউন্ট্রি হোম কেয়ারের সৌজন্যে এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫। গত রবিবার,১৪ সেপ্টেম্বর,নিউইয়র্কের উডসাইডের কুইনস প্যালেসে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. এনামুল হক।
প্রবাসে প্রতিভার স্বীকৃতির সর্বাধিক জনপ্রিয়-এই স্লোগানে শোটাইম মিউজিক এন্ড প্লে এর সভাপতি খায়রুল ইসলাম খোকন এর পরিচালনায় অনুস্ঠানে বিশেষ অথিতিদের মধ্যে ছিলেন সংগীত শিলপী রিজিয়া পারভীন , শাহানাজ বেলী , ফাহাদ সোলাইমান , রিয়েলেটর নুরুল আজিম,ইন্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক , ইসতিয়াক রুমি,কমিউনিটি অ্যাক্টিভিসহ নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।খবর আইবিএননিঊজ।
আরও পড়ুনঃ কুরআন পুড়িয়ে বিতর্কিত সেই রিপাবলিকান প্রার্থী এবার নিরাপত্তা চাইছেন
নাচ ও গানের মাঝে মাঝে সম্মাননা প্রদান করা হয় আহসান হাবিব , ডিউক খান , উত্তম কুমার মন্ডল, গোলাম মিয়া কুদ্দস, মুশতাক আহম্মেদ খালেদ, রাশেদ আহম্মেদ, মিনা ইসলাম , ইসতিয়াক রুমিসহ সমাজের বিভিন্ন পেশায় নিয়োজিত বিশিষ্টজনদের।ফ্যাশান শো তে ছিলেন পিয়াল হোসেন এবং নিবিড় আদনান নাহিদ ।
অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন পেনসিলভেনিয়া থেকে আগত মুস্তা এবং অপর্ণা। গান পরিবেশন করেন কামরুজ্জামান বকুল , ত্রিনিয়া হাসান , টিনা রাসেল , শিলা তনু ,জনিসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। উল্লেখ্য যে, গত ১৫ বছর যাবত এনআরবি তাদের কার্যক্রম চালিয়ে আসছে । উপস্থাপনায় ছিলেন মিয়া মোহাম্মাদ দুলাল, ইসরাত জাহান ঈশা এবং বাবু জামান ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.