নাসিরনগরে র্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা সহ ৩ জন গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ এবং শায়েস্তাগঞ্জ সিপিসি-৩ ক্যাম্পের এক যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর-নাসিরনগর রোডের আনন্দপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একটি নোয়াহ মাইক্রোবাস ও একটি পিকআপ গাড়ি ফেলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী দুই গাড়ি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা সবাই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের আরজু মিয়ার ছেলে সাজিদ মিয়া (২৩), দেওয়ারগাছ ইউনিয়নের বড়বাড়ি গ্রামের জিল্লুর হকের ছেলে স্বপন মিয়া (৩২) এবং পৌর এলাকার আতুনন্ডা গ্রামের লুতু মিয়ার ছেলে ছাব্বির মিয়া (২৭)।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, জব্দকৃত গাঁজা ও যানবাহনসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান চলমান থাকবে
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.