নাগেশ্বরীতে জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এম সাইফুর রহমান নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের আমতলা বাজার সংলগ্ন উত্তম খানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার রাতে ওয়ার্ড সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আমিনুর ইসলাম সরকার,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব জাহিদুল ইসলাম, সিনিয়র আহবায়ক রফিকুল ইসলাম বি এস সি, আলমগীর হোসেন বিএসসি, তৌহিদুল ইসলাম সোহেল,দেলোয়ার হোসেন, আঃ কাদের সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন আগামীতে জাতীয়তাবাদী দল বিএনপি কে আরও সু সংগঠিত গতিশীল ও শক্তিশালী করে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রেখে প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হব। আলোচনা সভায় সন্তোষপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এম সাইফুর রহমান নাগেশ্বরী কুড়িগ্রাম থেকে। ০১৭২৪১৩৭৮৪৩
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.