নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ-১৪৩৩ উদযাপন
মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার, বাংলার সংবাদ।
নরসিংদীতে বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে নতুন বাংলা বছর। আজ মঙ্গলবার সকালে নরসিংদী জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে আবহমান বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে বিভিন্ন লোকজ মোটিফ, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক জনাব ইসরাত জাহান কেয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উক্ত মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, লোকসংগীত ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.