ধিক্কার
শামীমা তালুকদার
নিজের প্রতি লজ্জিত আমি
লজ্জিত দেশের তরে,
এমন দেশে জন্ম নিয়ে
পড়েছি বিপাকে।
হানা -হানি আর ঘাত -প্রতিঘাত
যুদ্ধ লেগে থাকে সর্বদা,
মানুষে মানুষে বিভেদ ঘটে
রাজপথে হয় দখলের কারবারি।
ধিক্কার জানাই তাদের, ধিক্কার জানাই নিজেকে
সুষ্ঠ ন্যায় বিচার নেই এই দেশে,
ক্ষমতার দাপটে ছিনিয়ে আনে মিথ্যেকে।
ঘর ছেড়ে বাহিরে বের হতেও লাগে এখন ভয়,
জুবুথুবু হয়ে পড়ে রই
ঘরের এক কোনায়।
শিরদাহ উঁচু করে বলি যদি কিছু কথা -
পেছন থেকে চেপে ধরে মুন্ডুখানা,
ভয়ে জড়সর কাঁপে থরথর
মুখ নাহি খুলিতে চায় কেউ।
ক্ষমতার আসনে বসে
শোষন করে যায়,
রক্তচোষা প্রাণীর মতো
শুষে নেয় শক্তির লয়।
ধিক্কার, ধিক্কার, ধিক্কার -
ধিক্কার জানাই সমাজকে,
ধিক্কার জানাই তাদেরকে
দেশটাকে আজ লুটেপুটে শেষ করে দিলো,
নেই বিচার, নেই সততা , নেই সুশীলতা
আছে শুধু ক্ষমতা আর ক্ষমতা ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.