ধর্মপাশায় পাগলা কুকুরের কামড়ে দুই শিশু আহত, একজনের অবস্থা গুরুতর
মো. হৃদয় খান জয়
বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাগলা কুকুরের আক্রমণে দুই অবুঝ শিশু আহত হয়েছে। আহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের নোয়াবন্দ ও হলিদাকান্দা গ্রামে পৃথকভাবে এ ঘটনা ঘটে।
আহত শিশুরা হলো—উপজেলা সদরের নোয়াবন্দ গ্রামের বাসিন্দা আলী হোসেনের দেড় বছর বয়সী ছেলে মোজাহিদ এবং পাশের হলিদাকান্দা গ্রামের নবী হোসেনের তিন বছর বয়সী মেয়ে তাসনুভা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে শিশু দুটি নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের এলাকায় খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ একটি পাগলা কুকুর ছুটে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর জখম করে। শিশুদের চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।
পরে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন প্রদান করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, দেড় বছর বয়সী মোজাহিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শিশু তাসনুভার ক্ষত গভীর এবং অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার্ড) পরামর্শ দেন।
এদিকে, সন্ধ্যায় এমন ঘটনার পর নোয়াবন্দ ও হলিদাকান্দাসহ আশপাশের গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে অভিভাবকেরা তাদের ছোট সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত পাগলা কুকুরটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় কুকুরের কামড়ে আহত দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাসনুভা নামের শিশুটির অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় ঝুঁকি এড়াতে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।
পাগলা কুকুরের কামড়ে দুই শিশু আহত, একজনের অবস্থা গুরুতর

প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.