ধর্মপাশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ।
মোঃ হৃদয় খান জয়
বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে মিথ্যা, বানোয়াট, অপপ্রচার, জনস্বার্থবিরোধী ও সরকার বিরোধী সংবাদ পরিবেশন হতে বিরত থাকার জন্য আহ্বান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। আরো জানান ৩১শয্যার জনবল দিয়েই চলছে ৫০শয্যার কার্যক্রম, মোট ১৯৬টি পদের বিপরীতে ১০৪জন কর্মরত আছেন ও শূন্য পদ রয়েছে ৯২টি।
ড. সুবীর সরকার
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
সাক্ষরিত একটি প্রতিবাদলিপিতে উল্লেখ করে বলেন,-গত ০১/১১/২০২৬ খ্রি. তারিখে বহুল প্রচারিত অনলাইন পোর্টাল "দৈনিক সবুজ সিলেট"-এ "ধর্মপাশা হাসপাতালে অক্সিজেনের হিসাব মেলে না" শিরোনামে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-কে জড়িয়ে যে সংবাদটি প্রকাশ ও প্রচার করা হয়েছে তা দৃষ্টিগোচর হয়েছে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং জনস্বার্থবিরোধী ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়। আমরা উক্ত বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত সত্য এই যে:- ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ মোট ৩৪ টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এর মধ্যে গত ২৯/১০/২০২৬ খ্রি. তারিখে ২২টি অক্সিজেন সিলিন্ডার নিয়মতান্ত্রিকভাবে রিফিলের (অক্সিজেন পুনরায় ভরার) জন্য অত্র স্বাস্থ্য কমপ্লেক্স হতে 'স্পেকট্রা ইন্টারন্যাশনাল, ময়মনসিংহ'-এ পাঠানো হয়েছে। যার অফিশিয়াল স্মারক নং: উস্বাক/ধর্মপাশা/সুনাম/২৬/১০৭৬, তারিখ: ২৯/১০/২০২৬ খ্রি.।
বাকি ১২ টি অক্সিজেন সিলিন্ডার বর্তমানে হাসপাতালে সচল অবস্থায় রয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন মজুদ আছে। উল্লেখ্য, এই ১২টি অক্সিজেন সিলিন্ডার উপজেলা নির্বাহী অফিসার, ধর্মপাশা এঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপজেলা সমাজসেবা অফিসার, অফিসার ইনচার্জ (ধর্মপাশা থানা),স্থানীয় নেতৃবৃন্দ ও নিবন্ধিত জাতীয় পত্রিকার প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে ০১/১১/২০২৬ তারিখে যাচাইপূর্বক হাসপাতালের জরুরি সেবার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এতেই প্রতীয়মান হয় যে,- ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন মজুদ আছে।হাসপাতালের নিয়মিত ও স্বচ্ছ দাপ্তরিক প্রক্রিয়াকে আড়াল করে, কোনো প্রকার সঠিক তথ্য যাচাই না করেই এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করায় হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং জনসাধারণের মনে অযথা ভীতির সঞ্চার করা হয়েছে।
এরকম অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,- এসব অসত্য, মিথ্যা ও বানোয়াট সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণ সহ সকলকে অনুরোধ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সুবীর সরকার সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.