
মোঃ রানা মিয়া
বগুড়া জেলা প্রতিনিধি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় গাবতলী উপজেলা মহিষাবান ইউনিয়ন জিয়াবাড়ি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জিয়া পরিবারের পক্ষ থেকে এই বিশেষ আয়োজন করা হয়, যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তরুণ নেতা আক্কাস আলী মন্ডল।
বেগম জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং তিনি যাতে দেশ ও জনগণের সেবায় পুনরায় নিজেকে নিয়োজিত করতে পারেন, সেই প্রার্থনা নিয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আক্কাস আলী মন্ডল বলেন, "দেশমাতা বেগম খালেদা জিয়া এখন এক কঠিন সময় পার করছেন। তিনি শুধু একজন নেত্রী নন, তিনি আমাদের অনুপ্রেরণা এবং দেশের গণতন্ত্রের প্রতীক। জিয়া পরিবার বিশ্বাস করে, কোটি কোটি মানুষের দোয়া ও আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এই দোয়া মাহফিল সেই বিশ্বাসের প্রতিফলন।"
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সজীব হোসেন বাবু,ওয়ার্ড বিএনপি সভাপতি খাইরুজ্জামান, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রকি সরকার, যুবদল নেতা আবু মুসা, বিএনপি নেতা মুক্তার, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা এতে অংশ নেন।
দেশমাতা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের মুক্তি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা দেশমাতার জন্য সম্মিলিতভাবে দোয়া করছি। আমি দেশবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যার যার অবস্থান থেকে দেশমাতার জন্য দোয়া করুন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.