দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ নিউক্যাসেল শাখা ইউকের ২১ সদস্য কমিটি গঠন
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ নেতাজী সুভাষ চন্দ্র বসু বলেছিলেন—‘আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব’। আমিও বলছি—আপনারা আমাকে ঐক্য দিন, আমি আপনাদের অধিকার আদায় করে দেব।” দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এএনএম ঈসা।
নিউক্যাসেল শাখা যুক্তরাজ্য এর
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ ২১ সদস্য কমিটি গঠন করা হয়েছে ।খবর আইবিএননিউজ ।
গত ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, লন্ডন শহরের নিউক্যাসলের গফশপ সেমিনার হলে দুই পর্বে দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের লিউক্যাসল শাখার ২১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন কল্পের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দ খালেদ মিয়া ওলিদ।ভিডিও কনফারেন্সে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব এমএ রউফ(কাতার)সংগঠনের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন (যুক্তরাষ্ট্র)এবং জনপ্রিয় দৈনিক বাংলার সংবাদ এর সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবিদ আবুল হাসেম(ঢাকা)।
সভায় আরও বক্তব্য রাখেন
শফিক মিয়া, সৈয়দ সাজনু মিয়া, হোসেন আহমদ ইনসাফ আলী, সৈয়দ আহমদ আলী, মঈন উদ্দিন, আবুল মঞ্জিল চৌধুরী, সৈয়দ আব্দুস সালাম রাজা, সৈয়দ বদরুল ইসলাম, হিফজুর রহমান কুরেশী (শেল), সৈয়দ মারহান উল হক, মুজিবুর রহমান মধু, কাপ্তান মিয়া, মোঃ জামান চৌধুরী, এনাম চৌধুরী, সৈয়দ খায়রুল হক, লিলু মিয়া, মনোয়ার হোসেন প্রমুখ।
সভা পরিচালনা করেন নিউক্যাসেল দেশবন্ধু সংগঠনের আহ্বায়ক কবির আহমেদ মাসুম।
সভাপতির বক্তব্য অ্যাডভোকেট এ এন এম ঈসা বলেন,
“আমাদেরকে ‘সাপ মরবে, লাঠি ভাঙবে না’ নীতিতে এগোতে হবে। আমরা দেশবন্ধু—দেশের কোনো ক্ষতি হতে দেব না, তেমনি প্রবাসীদের ন্যায্য দাবিও উপেক্ষিত হতে দেব না। আমাদের কষ্টার্জিত রেমিটেন্স লুটপাট করা হবে আর আমরা চুপ থাকব—এটা হতে পারে না। আমাদের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে আমরা তা কখনো বরদাস্ত করব না।”তিনি আরও বলেন,”নেতাজি সুভাষ বস বলেছিলেন ‘আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব’। আমিও বলছি—আপনারা আমাকে ঐক্য দিন, আমি আপনাদের অধিকার আদায় করে দেব।”প্রধান অতিথির বক্তব্য সৈয়দ খালেদ মিয়া ওলিদ বলেন,
“বিশ্বব্যাপী কমিটি গঠন করে ঐক্যবদ্ধ চাপ সৃষ্টি করতে হবে, তাহলেই আমাদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।”অন্যান্য বক্তাদের মাঝে কাপ্তান মিয়া বলেন,”আমরা ঐক্যবদ্ধ হলে আমাদের দাবি কেউ উপেক্ষা করতে পারবে না।”
কবির আহমেদ মাসুম বলেন,আজকের সভা প্রমাণ করে আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ হলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
দ্বিতীয় পর্বে কমিটি গঠন করা হয়।
দ্বিতীয় পর্বে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয় এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এম এ রউফ।
তিনি বলেন,অ্যাডভোকেট ঈসা মহোদয় প্রবাসী ভোটাধিকার আন্দোলনের জনকসহ বিভিন্ন আন্তর্জাতিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। সকলের সহযোগিতায় তিনি আবারও রেমিটেন্স অধিকার প্রতিষ্ঠায় সফল হবেন।
তিনি আরও বলেন,বিশ্বজুড়ে আহ্বায়ক কমিটি থাকলেও নিউক্যাসেলবাসী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে এক ঐতিহাসিক যাত্রা শুরু করেছে।ভার্চুয়ালি বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার আহ্বায়ক মোসাদ্দেক মিয়া মানিক।
নিউক্যাসেল শাখার ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি
সভাপতি কাপ্তান মিয়া,ভাইস চেয়ারম্যান হোসেন আহমদ ইনসাফ আলী,সেক্রেটারি মোহাম্মদ কবির আহমেদ মাসুম,জয়েন্ট সেক্রেটারি এনাম চৌধুরী,কোষাধ্যক্ষ: সৈয়দ খায়রুল হক,প্রেস সেক্রেটারি সিরাজ মিয়া,অর্গানাইজিং সেক্রেটারি মুজিবুর রহমান মধু,ক্রীড়া সম্পাদক সরোয়ার আহমদ,সদস্য সাহেল আহমেদ,আব্দুল হালিম চৌধুরী মিলন, লিলু মিয়া,মনোয়ার হোসেন,আলহাজ্ব নির্যাস মিয়া,শাহ এমলাখ আলী,শফিক মিয়া (বেঙ্গলি স্পাইস)
(অবশিষ্ট সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে)।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.