দেবিদ্বার ( কুমিল্লা ) প্রতিনিধি : পাঠক প্রিয় জনন্দিত আলোচিত দৈনিক যায়যায়দিন পত্রিকা ও ফ্রেন্ড ফোরামের আয়োজনে ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ১১টায় দি ক্যামবিয়ান স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার উপজেলা প্রতিনিধি এবং যায় যায় দিন ফ্রেন্ড ফোরাম'র উপদেষ্টা মোঃ জামাল উদ্দিন দুলাল এর সভাপতিত্বে আয়োজিত কেক কাটা এবং আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন দি ক্যামবিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোবারক হোসেন, দি রয়েল কলেজে'র ইংরেজি প্রভাষক মোঃ মনির হোসেন, দি ক্যামবিয়ান স্কুল অ্যান্ড কলেজ এর পরিচালক মো: মিজানুর রহমান, ইংরেজি শিক্ষিকা হামিদা রহমান, ফ্রেন্ড ফোরাম'র আহবায়ক মোঃ ইমাম সামিউল সহ শিক্ষক শিক্ষকা ফ্রেন্ড ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.