দুর্গাপুর থানাধীন চকলেঙ্গুরা সাকিনস্থ মোঃ নয়ন মিয়া এর বসত ঘরের খাটের নিচ হতে ৩০ (ত্রিশ) বোতল ভারতীয় মদ উদ্ধার ও এক জন আসামী গ্রেফতার।
জাতীয় দৈনিক বাংলার সংবাদ সিনিয়র সটাফ রিপোটার,,,
এসআই (নিঃ) মোঃ মহিবুর রহমান সঙ্গীয় অফিসার্স ফোর্সসহ দুর্গাপুর থানা এলাকায় রাত্রীকালীন ডিউটি কিলো-৩ ডিউটি করাকালীন সময়ে ইং ১১/০৯/২০২৬ তারিখ সকাল ০৭:১৫ ঘটিকার সময় দুর্গাপুর থানাধীন নাজিরপুর মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পাই যে, দুর্গাপুর থানাধীন চকলেঙ্গুরা সাকিনস্থ ধৃত আসামী মোঃ নয়ন মিয়া (৩২) এর বসত ঘরের খাটের নিচে ভারতীয় তৈরী অবৈধ মদ আছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দুর্গাপুর থানাধীন দুর্গাপুর থানাধীন চকলেঙ্গুরা সাকিনস্থ ধৃত আসামীর বসত ঘরের সামনে পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন লোক পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামীকে আটক করি। উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীর বসত ঘরের খাটের নিচ হইতে একটি সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগের ভিতর রক্ষিত ICE VODKA 375 ml ২৪ (চব্বিশ) টি, মূল্য অনুমান (২৪x১৮০০)= ৪৩,২০০/-টাকা, একটি ছাই রংয়ের ব্যানেটি ব্যাগের ভিতর রক্ষিত ROYAL STAG 750 ml ০২ (দুই) টি, মূল্য অনুমান (২x৩০০০) = ৬,০০০/-টাকা ও আরেকটি কালো রংয়ের ব্যানেটি ব্যাগের ভিতর রক্ষিত BLENDED PRIDE ০৪টি বোতল, মূল্য অনুমান (৪x৩০০০)= ১২,০০০/-টাকা, সর্ব মোট (২৪+২+৪)= ৩০ টি ভারতীয় তৈরী মদের বোতল, যাহার সর্বমোট মূল্য-(৪৩,২০০+৬,০০০+১২০০০)=৬১,২০০/-(একষট্টি হাজার দুইশত) টাকা উদ্ধার ও জব্দ তালিকা মুলে জব্দ সহ আসামী ১। মোঃ নয়ন মিয়া (৩২) পিতা-মৃত আজিম উদ্দিন, সাং-চকলেঙ্গুরা, থানা-দুর্গাপুর জেলা-নেত্রকোনাকে আটক করি। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.