দিনাজপুর বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার.
রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:১১ জুন বৃহস্পতিবার সন্ধ্যা পর দিনাজপুর বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়ায় অভিযান চালিয়ে কুখ্যাত ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে বীরগঞ্জ থানার এসআই আতাউর রহমান ও সঙ্গীয় ফোর্স।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল থানা হেডকোয়ার্টার হতে প্রায় ২৫ কি:মি: দূরত্বে প্রত্যন্ত পল্লী বলদিয়াপাড়া হতে উল্লেখিত ৯৪ পিস ইয়াবা মাদক দ্রব্যসহ আব্দুর রশিদের ছেলে ইলিয়াস (৪০) ও জোহর আলীর ছেলে নুরুজ্জামান ওরফে জীবন (২৬) কে গ্রেফতার করা হয়।
তারা পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার সোনাহার এলাকার বাসিন্দা।
দীর্ঘদিন যাবত এইরুটে মাদক পাচার করে আসছে বলে অভিযোগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
অভিযানের সময় এসআই আতাউর রহমানের সাথে বীরগঞ্জ থানার একদল পুলিশ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অভিযুক্তদেীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে, তাদেরকে আদালতের মাধয়মে কারাগারে পাঠানো হচ্ছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন এতদ্ব সংক্রান্ত একটি মামলা হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে, কোন ছাড় দেয়া হবে না।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.