দিনাজপুর বীরগঞ্জে র্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক.
রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি কে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের সদস্য ও বীরগঞ্জ থানা পুলিশ।
অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৮ বান্ডিল ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে সহিদুল্যার ছেলে ওসমান গনি (৪৫) নবী হোসেনের পুত্র সাকিব ইসলাম (১৯) এবং মৃত গফুরের ছেলে আইনুল হক (৪০) সহ তিনজন কে গ্রেফতার করা হয়।
র্যাব ও পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের ও পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থা গুলো।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.