বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline :
সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত *সারাদেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন- ‘বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম’-এর হুঁশিয়ারি* *আইন-প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ, অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের ডাক* Hacked by CoupDeGrace গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান কালীগঞ্জে সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি কালীগঞ্জে জমকালো আয়োজনে সেন্ট মেরী’স গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন । কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

দিনাজপুর বীরগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :

 দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার উপজেলার স্লুইসগেট সংলগ্ন ঢেপা নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রামীণ এই খেলাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বাংলাদেশ ইয়ুথ ফাস্ট কনসান্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির শোভা বাড়ান ৪ নং পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, বীরগঞ্জ থানার ডিএসবি ডিআইও মো. হায়দার আলী এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকার।
নৌকা বাইচ উপলক্ষে সকাল থেকেই ঢেপা নদীর দুই তীরে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন দলের নৌকার মনোমুগ্ধকর কসরত ও মাঝিদের ছন্দময় বৈঠা চালানো দেখে মুগ্ধ হন দর্শকরা। নদীবেষ্টিত এ জনপদে এমন আয়োজন এলাকাবাসীর মাঝে দীর্ঘদিনের প্রত্যাশিত আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি করে। দর্শকদের মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়।
প্রতিযোগিতার সমাপ্তিতে প্রধান অতিথি সুমা খাতুন বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বর্তমান প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য তুলে ধরতে এবং তরুণদের সুস্থ বিনোদনে সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও জানান, বীরগঞ্জের মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তারা ভবিষ্যতে এ ধরনের বড় আয়োজনের পরিকল্পনা করছেন। 
স্থানীয় বাসিন্দারাও দাবি জানিয়েছেন যেন প্রতি বছর এমন নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকে।ঘটনার পর থেকে এলাকায় একটি উৎসবের আমেজ বিরাজ করছে। নদী তীরের মানুষ জানান, আধুনিক বিনোদনের যুগেও নৌকা বাইচের আবেদন এতটুকু কমেনি, যা আজকের উপচে পড়া ভিড় দেখেই বোঝা যায়। মূলত লোকজ সংস্কৃতিকে ধরে রাখার প্রচেষ্টায় এ প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিষয়: বীরগঞ্জ দিনাজপুর নৌকা বাইচ সুমা খাতুন ঐতিহ্যবাহী 


More News Of This Category