
রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধ :মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম-এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর খামারবাড়ীর উপপরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল ও কৃষি উপকরণ প্রদর্শন করা হয়। এ সময় ১০০ জন কৃষকের মাঝে আমগাছের চারা বিতরণ এবং কৃষি খাতে অবদানের জন্য ২ জন উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.