দাবি-দাওয়ার নামে বর্তমান বিএনপি'র নের্তৃত্বাধীন সরকার ও সরকার'র প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ,বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর এবং বিএনপি'র নেতা-কর্মীরা ও প্রস্তুত
# এম, এ কাশেম #
দাবি-দাওয়ার নামে বর্তমান বিএনপি'র নের্তৃত্বাধীন সরকার ও সরকার'র প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র/বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর এবং বিএনপি'র নেতা-কর্মীরা ও প্রস্তুত রয়েছে এবং থাকবে ও। সুতরাং, সাবধানতার কোনো-ই বিকল্প নেই।
সূত্র মতে- অনিয়ম, দুর্নীতি এবং সেচ্ছাচারীতা সহ সকল অবৈধ ও অনৈতিক কর্ম বাংলাদেশের প্রায় সব সেক্টরকে বিগত ১৭ বছর একেবারেই গ্রাস করে ফেলেছে।
এমতাবস্থায় গত ৫ আগষ্ট গণ অভ্যুত্থানে উপরোল্লিখিত সকল কিছুর হোতার সরকারের পতন ঘটার পর বিশ্ব স্বিকৃত স্বচ্ছ মানব-গুণধর ব্যাক্তিত্ব নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা কিছু টা উন্নতির দিকে নিলে ও ভঙ্গুর দেশের অর্থনীতি সহ সর্বক্ষেত্রে অচলাবস্থার প্রেক্ষাপটে দেশের সংখ্যা ঘরিষ্ট মানুষের সমর্থন নিয়ে বিএনপি'র নেতৃত্বাধীন সরকার গঠন করে সরকার'র প্রধান হিসেবে আসন অলংকৃত করলেন বিশ্বের সর্বাধিক কম বয়সী প্রধানমন্ত্রী 'তারেক রহমান।
কম বয়সী হলে ও কিন্তু, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অপরীসিম জ্ঞান-বুদ্ধি সম্পন্ন তারেক রহমান এর নের্তৃত্বে এগিয়ে চলেছে দেশ।
এমনোতর: সময়ে কারো যে, যএ কোনো বিষয়ে দাবি-দাওয়া থাকবে না তা ও কিন্তু নয়। তবে, যারা যে কোনো বিষয়ে স্বল্প বয়সী সরকার এবং সরকারের প্রধানমন্ত্রীর কাছে দাবি উত্থাপন করার আগে সময়ের ভাবতে হবে।
আমার পেশাগত দিক যেহেতুসাংবাদিকতা সেহেতু আমি অগ্রাধিকার ভিত্তিতে ওই পেশার দিক দিয়ে বলার মানসিকতা রেখে বলছি-সাংবাদিকদের দাবি-দাওয়ার বিষয়ে ও
ঐকটু সময় দিতে হবে তারেক রহমান সাহেবকে।
উনার যে মানসিকতা তা নিয়ে তিনি আস্তে আস্তে সব কিছু ই করবেন ইনশাল্লাহ।
কারণ, এমনিতেই তিনি তার মরহুম পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান'র মতো সাংবাদিক বান্ধব যে তা আর বলার আর অবকাশ রাখে না।
অন্যান্য সাংবাদিকদের মতো আমি ও সেই পেশায় নিয়োজিত একজন সহকর্মী-সহযোদ্ধা, সহযাত্রী-কলমযোদ্ধা।
তবে, দৈনিক দিনকাল পত্রিকার একজন প্রতিনিধি/সাংবাদিক হিসেবে আমার বিষয়টি একটু অগ্রগন্যতায় পড়ার বিষয় হলে ও দেশের সার্বিক দিক বিবেচনায় রেখে এবং স্বল্প বয়সী সরকার এবং সরকার'র প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেবকে একটু সময় দেয়া প্রয়োজন মনে করে বিরত রয়েছি যে ভাবে ঠিক সে ভাবেই অন্যান্য সাংবাদিক/সহকর্মী-সহযোদ্ধাদের প্রতি অনুরোধ রাখবো- যে কারো দাবি দাওয়া থাকাটা অযুক্তিক এবং অস্বাভাবিক ও নয়। তবে, সময়ের বিষয়টি সবারই বিবেচনায় রাখা বাধ্যতামূলক।
প্রাসঙ্গিক বিষয়ে উল্লেখযোগ্য হলো- আমি দৈনিক দিনকাল পত্রিকার একজন প্রতিনিধি/সাংবাদিক হিসেবে নিজের এলাকা মীরসরাই-উত্তর চট্টগ্রামে দীর্ঘ একটানা ২৩ বছর দায়িত্ব পালন করে আসছি। দায়িত্ব পালন করে আসা কালীন বিগত ১৭ বছর নানা:দিক দিয়ে নিগৃহীত এবং চরম বৈষম্যের শিকার হয়ে থাকতে হয়েছিলো। বিএনপি'র একমাত্র মুখোপত্র দৈনিক দিনকাল পত্রিকায় প্রতিনিধিত্ব/ সাংবাদিকতা করার অপরাধে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে ২ বার অপহরণ করে নিয়ে যেতে চাইলে ও বাঁচিয়েছিলেন একমাত্র আল্লাহ। পর পর ৪ বার সন্ত্রাসী হামলার শিকার হয়ে রক্তাক্ত আহত হয়ে এখনো শারিরীক ব্যথায় কাতরাতে হয়/হচ্ছে। সাংবাদিকতার মহান পেশার মহামূল্যবান জিনিস মোবাইল, ট্যাব, ক্যামেরা, ল্যাপটপ এবং হাতঘড়ি-আংটি, গলার চেইন ও টাকা-মানিব্যাগ সহ প্রায় লাখ টাকার জিনিসাধি লুটে নিয়ে একেবারেই ফকির বানিয়ে ছেড়ে ছিলো ক্ষমতাসীন দলীয় সন্ত্রাসীরা। এছাড়া হুমকি ধামকি তো নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিলো।
ভাবনায় রাখার বিষয় হলো- যে পত্রিকাটির প্রতিনিধি/সাংবাদিক হয়ে ওই রকম অবস্থার শিকার আমি সেই পত্রিকা দৈনিক দিনকাল পত্রিকাটি বিএনপি'র একমাত্র মুখোপত্র। এবং ওই পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ও ছিলেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। দেশের মানুষের ভালোবাসার প্রতিদান স্বরূপ গত জাতীয় নির্বাচনে নিরংকুশ সংখ্যা ঘনিষ্টতা অর্জন করে বিএনপি সরকার গঠন করার পর সকলের সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান দিনকাল পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এর দায়িত্বটি নিজের-ই একজনের কাছে হস্তান্তর করেন।
বলাবাহুল্য, বিএনপি'র নেতৃত্বাধীন সরকার এর একমাত্র মুখোপত্র দৈনিক দিনকাল পত্রিকাটির একজন নির্যাতীত প্রতিনিধি/সাংবাদিক হয়ে ও এখনো সে আগেকার অবস্থার মতো এখনো সিমাহীন অভাবগ্রস্ততার মধ্যে দিন-রজনী পার করে যেতে হচ্ছে আমাকে!
এতো কিছুর পরও এখনো বিষয়টি নিয়ে সরকার, সরকার প্রধান এবং দিনকাল কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের দাবি-দাওয়ার বিষয়টি উত্থাপন করার মানসিকতা অগ্রসরমান নই। এর কারণ একটা-ই। আর তা হলো- সরকার এবং সরকার'র প্রধানমন্ত্রী স্বল্প বয়সী রাষ্ট্র ক্ষমতায়।
সুতরাং, আমার মতো সকল সহকর্মী-সহযোদ্ধা সাংবাদিক ভাই/বন্ধুদের কাছে অনুরোধ- যে কারো দাবি-দাওয়া থাকতেই পারে। তবে, সময় বিবেচনা করে সরকার এবং সরকার'র প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করার জন্য মনো স্থির রাখবেন। সবাইকে মনে রাখতে হবে-অহেতুক দাবি দাওয়ার যে কোনো ধরনের ষড়যন্ত্র/বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর থাকবে। সেই সাথে বিএনপি'র সকল নেতা-কর্মীরা ও প্রস্তুত রয়েছে এবং থাকবে ও।
# লেখক : সাংবাদিক (নিজস্ব প্রতিনিধি দৈনিক দিনকাল), মীরসরাই-উত্তর চট্টগ্রাম)।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.