মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার) প্রশিক্ষণ কর্মশালায় আজ ০৫.০২.২০২৬ খ্রি. তারিখ উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।
তিনি ভোটকেন্দ্রের নিরপেক্ষ পরিবেশ ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নির্বাচনী মালামাল সংগ্রহ থেকে শুরু করে ভোট চলাকালীন ও ভোটগ্রহন পরবর্তী করণীয় এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তাসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু সমন্বয় সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উক্ত সভায় সম্মানিত জেলা প্রশাসক মুন্সীগঞ্জ, জেলা নির্বাচন অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, অফিসার ইনচার্জ (ওসি) গজারিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.