ত্রিশালে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার( ১৬ই আগষ্ট) উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরপাড়ে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং খামার ব্যবস্থাপক মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাম্মিম জাহান, ত্রিশাল সরকারি নজরুল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.