তেরখাদার বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ফরিদ মোল্যার মুক্তির দাবিতে মানববন্ধন(দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) খুলনা জেলার তেরখাদা উপজেলা
বিএনপির সাবেক সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও সাবেক প্রচার সম্পাদক, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক, পশ্চিম কাটেঙ্গা নিবাসী মোঃ ফরিদ মোল্যার মুক্তির দাবিতে ১২ ই আগস্ট সকাল ১১টার দিকে টিএন্ডটির সামনে তেরখাদা-খুলনা সড়কের উপর মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তেরখাদা উপজেলা যুবদল নেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টোর পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিল্টন মুন্সী, ফরিদ মোল্যার স্ত্রী ইউপি সদস্য রূপালী বেগম, মোঃ শফিকুল ইসলাম লাজুক, এস কে নাসির আহমেদ, মোঃ মোবাস্বার আলম, মোঃ এমদাদুল হক, খান গিয়াস উদ্দিন, সাবেক ইউপি সদস্য মোঃ ফেরদৌস মোল্যা, উপজেলা যুবদল নেতা শেখ অহিদ, মোঃ জামাল বিশ্বাস, কৃষক দলের আহবায়ক রাজু চৌধুরী, সদস্য সচিব মোঃ সাবু মোল্যা, সাবেক ছাত্রনেতা মোঃ আমিন।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, মোঃ ফরিদ আহমেদ দলের একজন নিবেদিত প্রাণ। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করেছে। বক্তারা বলেন, ফরিদ মোল্যাকে যখন মিথ্যা মামলায় জড়ানো হয় তখন সে ঢাকায় অবস্থান করতো। বক্তারা আরও বলেন, ফরিদ মোল্যা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে এখন জেলের ঘানি টানছে। বক্তারা অবিলম্বে ফরিদ মোল্যার মুক্তি দাবি করেন।|
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.