( ক্রাইম রিপোর্টার মোঃসোহেল রানা) যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে খুলনা জেলার তেরখাদা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবস টি উদযাপন উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের চত্ত্বরের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়।
সকাল ১১ টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার এ.বি. এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহকারী কমিশনার ( ভূমি ) এস এম নুরুন্নবী, সরকারি নর্থ কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু, সহকারী পুলিশ সুপার অপু মন্ডল, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ, সহকারী প্রোগ্রামার লিডাম পল বালা, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, তথ্য আপা তাসলিমা খাতুন,
প্রধান শিক্ষক
তরফদার মিরাজ হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক শম্পা সাহা।
অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসারগণ, শিক্ষকমন্ডলী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.