
মোঃ শাহজালাল সুমন: রাজধানীর তুরাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী চান মিয়া বেপারী। শনিবার দুপুরে ৫৩ নম্বর ওয়ার্ডের বামনাটেক এলাকার আবুল মাদবরের বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারসহ আশপাশের প্রায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন তিনি। ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্তদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় চান মিয়া বেপারী আগুনে ঘরবাড়ি হারানো পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন । স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল, ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যায় বামনাটেক এলাকার আবুল মাদবরের বস্তিতে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ থেকে ৪০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত অধিকাংশ পরিবারই নিম্নআয়ের হওয়ায় তারা সর্বস্ব হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তাদের খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের সংকট প্রকট আকার ধারণ করেছে। এ সময় সাক্ষাৎকারে হাজী চান মিয়া বেপারী বলেন, “হঠাৎ আগুনে যাদের সবকিছু পুড়ে গেছে, তাদের এই দুর্দশা সত্যিই হৃদয়বিদারক। আজ সামান্য সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকবো এবং যেকোনো দুর্যোগে সহায়তা অব্যাহত রাখবো। তিনি আরও বলেন, “বিএনপি সবসময় মানুষের পাশে থাকে। আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো। যাদের ঘরবাড়ি নির্মাণে সমস্যা রয়েছে, তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই—এই অগ্নিদগ্ধ পরিবারগুলোর পাশে দাঁড়ান। আজ প্রাথমিকভাবে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে, সামনে আরও আর্থিক সহায়তা প্রদান করা হবে। স্থানীয়দের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত চান মিয়া বেপারী দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন বলে জানা গেছে। ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম, আয়নাল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ সরকার, আমজাদ হোসেন, ইমন হোসেন, মনিরসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.