তারেক মঞ্চের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার কমিটির অনুমোদন
মো: শাহজালাল সুমন | ঢাকা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন তারেক মঞ্চ-এর সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার ১৭ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার রাজধানীর ঢাকায় অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।কেন্দ্রীয় কমিটির সভাপতি সরোয়ার হোসেন দুলাল এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস. এম. রাশেদুজ্জামান দীপ্ত স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটি অনুমোদন করা হয়। এতে নুরুল আমিন খন্দকারকে আহ্বায়ক এবং মো. আবু হানিফকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।অনুমোদন অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সভাপতি সরোয়ার হোসেন দুলাল বলেন, সংগঠনের মূল লক্ষ্য জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করা এবং দেশের প্রতিটি অঞ্চলে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা। তিনি বলেন, তারেক মঞ্চের আদর্শ, উদ্দেশ্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক নেতাকর্মীকে সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অনুপ্রবেশের সুযোগ না পায়, সে বিষয়েও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস. এম. রাশেদুজ্জামান দীপ্ত বলেন, কেন্দ্রীয় কমিটি গঠনের পর থেকে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা ও পৌরসভা পর্যায়ে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, ময়মনসিংহ জেলার আওতাধীন প্রতিটি থানা ও পৌরসভায় দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। সমাজসেবা, মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।এস. এম. রাশেদুজ্জামান দীপ্ত বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রচিন্তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়ে তারেক মঞ্চ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, আগামী ১২ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং দেশের বিভিন্ন জেলা শাখার ব্যবস্থাপনায় দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজনের জন্য সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদিত ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন নুরুল আমিন খন্দকার। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাহিদুল হাসান, দেলোয়ার হোসেন মিদ্দ্যা ও মো. সুমন মিয়াকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবু হানিফ।
এ ছাড়া কমিটির সদস্যরা হলেন— আসাদুজ্জামান খান, আনোয়ার শেখ, আমানুল্লাহ আমান, মোস্তফা ফকির, ফারুক মিয়া, শাজাহান মিয়া, খন্দকার ইমাম সাদেক, মোস্তফা মিয়া, মঞ্জুর মণ্ডল, তোফায়েল হোসেনসহ অনুমোদিত ১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি ময়মনসিংহ দক্ষিণ জেলায় তারেক মঞ্চের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.