🧹 ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান 🦟
১নং খাঞ্জাপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের যুব সমাজের প্রশংসনীয় উদ্যোগ
এইচ.এম.তরিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ
১নং খাঞ্জাপুর ইউনিয়নকে একটি সম্পূর্ণ ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর এলাকা হিসেবে গড়ে তুলতে হাতে হাত মিলিয়েছেন এলাকার তরুণ সমাজ। ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আজ এক বিশেষ স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
জনকল্যাণমুখী এই প্রশংসনীয় উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন যুবদল নেতা মোঃ লিটন বেপারী ও মোঃ শাহীন বেপারী। তাদের এই অনুপ্রেরণায় এলাকার উদ্যমী যুবকরা ঐক্যবদ্ধ হয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ
৫নং ওয়ার্ডের গাইনেরপাড় থেকে বাগীশের পাড় পর্যন্ত রাস্তার দুই পাশের ঝোঁপঝাড়, আগাছা ও জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
যুবসমাজ এই টিমের অক্লান্ত পরিশ্রমে আজ রাস্তাঘাট ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রূপ লাভ করেছে। টিমে সক্রিয়ভাবে অংশ নেওয়া যুবকরা হলেন:
সোহাগ ফকির
সাদ্দাম ফকির
সালমান বেপারী
ইমরান বেপারী
তামিম বেপারী
সাগর ঘড়ামি
সাইদ বেপারী
এলাকাবাসীর প্রত্যাশা:
জনস্বাস্থ্য সুরক্ষায় এমন ইতিবাচক, জনসচেতনতামূলক ও সমাজমুখী কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকুক—এটাই এলাকাবাসীর আন্তরিক প্রত্যাশা। তরুণদের এই ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা পুরো এলাকার মানুষের মাঝে প্রশংসার সৃষ্টি করেছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.