ডিবি'র পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; মাদক সংশ্লিষ্ট অপরাধে ০২ জন গ্রেফতার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
৬-৮-২০২৬
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক দুটি অভিযানে মোট ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করে।
প্রথম অভিযান:
০৫ আগস্ট ২০২৬ খ্রি. সময় আনুমানিক ২০.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন জাহাজ কোম্পানী দেওয়ানবাড়ী রোড, লোহাপট্টি এলাকার বিউটি হার্ডওয়্যারের সামনে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট সেবনকারী
মোঃ রবিউল ইসলাম (৩৮)-কে গ্রেফতার করা হয়।
- ঠিকানা: পাঁচুরচক, ওয়ার্ড নং-০৭, জয়পুরহাট সদর, জয়পুরহাট।
- গৃহীত ব্যবস্থা: কোতয়ালী থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-৩৭৫/২০২৬, তারিখ: ০৫/০৮/২০২৬।
দ্বিতীয় অভিযান:
০৬ আগস্ট ২০২৬ খ্রি. সময় আনুমানিক ১১.৫০ ঘটিকায় কোতয়ালী থানাধীন জেলা ও দায়রা জজ আদালত ভবনের কোর্ট হাজতখানার বারান্দায় অভিযান পরিচালনা করে ০২ (দুই) গ্রাম হেরোইন ও ০৪ (চার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বুলেট (৩৪)-কে গ্রেফতার করা হয়।
- ঠিকানা: জগদীশপুর সরদারপাড়া, ওয়ার্ড নং-১০, থানা-হাজীরহাট, রংপুর মহানগর।
- উদ্ধার: ০২ গ্রাম হেরোইন ও ০৪ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট।
রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর।মাদককে না বলুন ৯৯৯ফোন দিন
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.