ঠাকুরগাঁও জেলার,
*বালিয়াডাঙ্গীতে লাহিড়ী পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের উদ্যোগকে স্বাগত জানালেন এলাকাবাসী*
*বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:*
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারে প্রস্তাবিত পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, জেলা- ঠাকুরগাঁও, থানা- বালিয়াডাঙ্গী, মৌজা- ইসমানিয়া, জে.এল নং-১৪, দাগ নং-৮০৬৪ এ ১০ শতক জমিতে এই তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ, বালিয়াডাঙ্গী থানার উদ্যোগে এই সাইনবোর্ড স্থাপন করা হয়।
স্থানীয়রা জানান, লাহিড়ী বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা এবং সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরে এখানে একটি পুলিশ তদন্ত কেন্দ্রের দাবি ছিল। তদন্ত কেন্দ্র স্থাপিত হলে এলাকায় চুরি, মাদক ও চোরাচালানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ মানুষ দ্রুত পুলিশি সেবা পাবেন।
এসময় বালিয়াডাঙ্গী থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত থেকে নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.