ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ জব্দসহ দুইজনকে গ্রেফতারকরেছেন।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয়ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন কালীতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল নিষিদ্ধ উইনসেরেক্স সিরাপ জব্দসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল রাতে এসআরবি-১৩ এর দিনাজপুর ক্যাম্পের আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা যথাক্রমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার শিরাইল গ্রামের মশিরউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪২) এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার লোহাগাঁও গ্রামের নিজামউদ্দিনের ছেলে মোঃ মাসুদ রানা (৪০)।
সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ রাত ১০.৩৫ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন কালীতলা বাজারের মসজিদ সংলগ্ন পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ এবং দুইটি মোটরসাইকেল জব্দ করে। এসময় নিষিদ্ধ সিরাপ পরিবহণের অপরাধে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.