ঠাকুরগাঁওয়ে ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক, উদ্ধার বিপুল ইয়াবা।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
প্রায় ১০০ কিলোমিটার ধাওয়া করে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলারহাট এলাকায় একটি ট্রাকের চালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ট্রাকটি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে সহযোগিতা করে ৪২ বিজিবি।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ট্রাকটিকে আটক করতে প্রায় ১০০ কিলোমিটার ধাওয়া করা হয়। পরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলারহাট এলাকায় ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকের চালককে আটক করা হয় এবং ট্রাক থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক চালকের পরিচয়, উদ্ধার করা ইয়াবার সঠিক পরিমাণ এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.