হাকিকুল ইসলাম খোকন,
বাপসনিউজঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দায়ের করা এক মিথ্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।খবর আইবিএননিউজ ।গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে উপজেলার পাটগাতী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।
গ্রেপ্তার কৃত ব্যক্তিরা হলেন পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব মুন্সী (৫৫) এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল মুন্সী (৫০)।
পুলিশ জানায়, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করা হয়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দুই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মিথ্যা মামলায় আটককৃত দুই নেতাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন দেশ ও প্রবাসের আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠন এবং মুক্তিযোদ্ধাদের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সাংবাদিক,কবি, সাহিত্যিক, কলামিস্টসহ সর্ব পর্যায়ের কমিউনিটির নেতৃবৃন্দ ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.