
আলমগীর শরীফ, ঝালকাঠি থেকে:-
ঝালকাঠির গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিনদিন পর এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় সোমবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় মোঃ আলিফ (১৫) নামের ওই কিশোরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
পরিবার জানায়, হবিগঞ্জের একটি মাদরাসায় আলিম শ্রেণির ছাত্র আলিফ, ঈদের পাঁচদিন আগে ঝালকাঠির তার নানা বাড়িতে বেড়াতে আসে। গত ২৮ মার্চ-২০২৬ শনিবার দুপুরে ছোট ভাই ও খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নামে সে। তবে আলিফ সাঁতার জানতো না। গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। নিখোঁজের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে নিখোঁজের তিনদিন পর নদীতে তার লাশ ভেসে ওঠে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.